মৌলভীবাজারে চাচার হাতে দুই ভাতিজী খু’ন

প্রকাশিত:মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ ১১:০৬

মৌলভীবাজারে চাচার হাতে দুই ভাতিজী খু’ন

Manual5 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের কমলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন চাচার দায়ের কোপে দুই ভাতিজি খুন হয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতদের বোন আরমিন আক্তার বলেন, ‘আমরা ৬ বোন। আমাদের কোনও ভাই না থাকায় বোনেরা মিলে জমি চাষ করি। প্রতিদিনের মতো আজও আমরা ধানি জমিতে কাজ করতে গেলে চাচা মাসুক আলী, চাচি রায়না বেগম ও ভাই বাবু জমিতে কাজ করতে নিষেধ করেন এবং দেশীয় ধারালো অস্ত্র দা দিয়ে পেছন থেকে কোপাতে থাকেন। এ সময় তাদের হামলায় ঘটনাস্থলেই সামিমা সুলতানা সাম্মি আক্তার (২৪) ও মিম সুলতানা মাসুমা (২৩) নিহত হয়। পরে আমার মা হাজেরা বেগমকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করে। নিহত দুইজন কাঁঠালকান্দি গ্রামের আবুল হোসেনের মেয়ে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাজেদুল কবির বলেন, নিহতদের মাথায় বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে এবং গুরুতর আহত হাজেরা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি। নিহতদের সুরতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
তিনি আরো বলেন জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ