রোটারী ক্লাব অব সিলেটের বৃক্ষরোপণ কর্মসূচি ও মেডিক্যাল ক্যাম্প প্রজেক্ট অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১০:০৫

রোটারী ক্লাব অব সিলেটের বৃক্ষরোপণ কর্মসূচি ও মেডিক্যাল ক্যাম্প প্রজেক্ট অনুষ্ঠিত

Manual2 Ad Code

সুরমাভিউ:-  রোটারী ক্লাব অব সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ মে) সকালে স্টার লাইট স্কুল এন্ড কলেজের দক্ষিণ সুরমা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচী ও মেডিক্যাল ক্যাম্প প্রজেক্ট অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীদেরকে চক্ষরোগ সংক্রান্ত চিকিৎসা পরামর্শ ও ডেন্টাল সমস্যা সংক্রান্ত বিষয়ে চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

এছাড়াও কলেজ ক্যাম্পাসে রোপণের জন্য অধ্যক্ষের কাছে বিভিন্ন জাতের গাছের চারা তুলে দেওয়া হয়।

Manual2 Ad Code

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সালাহউদ্দিন চৌধুরী বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান ভানুজয় দাশ পিএইচএফ, কলেজ গভর্নিং কমিটির চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক রোটারিয়ান ডাঃ হোসেন আহমদ, কলেজ অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, স্টার লাইট একাডেমির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ শফিকুল আলম খান প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ