সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে ব্যবসায়ীদের পাশে থাকতে চান জিয়াউল ও দিলওয়ার

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ০৯:০৫

সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে ব্যবসায়ীদের পাশে থাকতে চান জিয়াউল ও দিলওয়ার

Manual1 Ad Code

সুরমাভিউ:-  আসন্ন ৩১ মে (শনিবার) ঐতিহ্যবাহী সিলেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সভাপতি পদপ্রার্থী মো. জিয়াউল হক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী মো. দিলওয়ার হোসেন এক যৌথ বিবৃতিতে সকল ব্যবসায়ীবৃন্দের প্রতি ভোট দিয়ে তাদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, সিলেটের ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের সমস্যা ও দাবি-দাওয়া আমরা দীর্ঘসময় ধরে প্রত্যক্ষ করেছি এবং তা নিরসনে আন্তরিকভাবে কাজ করার আগ্রহ নিয়ে নির্বাচন করছি। বিশেষ করে লালদিঘীপার, আমজাদ আলী রোড, কালিঘাট, মহাজনপট্টি, হযরত শাহচট রোড, চাউলবাজার ও ডাক বাংলা রোডসহ সাতটি গুরুত্বপূর্ণ বাজারের ব্যবসায়ীদের নিয়ে এই এতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান।

Manual4 Ad Code

তারা আরও বলেন, ট্রেড লাইসেন্স, ভ্যাট, বিএসটিআই অনুমোদনসহ ব্যবসায়িক কার্যক্রমে যে সকল প্রশাসনিক জটিলতা রয়েছে, তা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করে ব্যবসায়ীদের ন্যায্য দাবি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

Manual3 Ad Code

সভাপতি পদপ্রার্থী মো. জিয়াউল হক বলেন, আমরা একটি কার্যকর, শক্তিশালী ও ঐক্যবদ্ধ ব্যবসায়ী সংগঠন গড়ার লক্ষ্য নিয়ে নির্বাচন করছি। ব্যবসায়ী সমাজের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখাই আমাদের মূল অঙ্গীকার।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী মো. দিলওয়ার হোসেন বলেন, আমি আপনাদেরই একজন ব্যবসায়ী। ব্যবসায়ী সমাজের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে চাই। তাই আমি আপনার মহামূল্যবান ভোটের মাধ্যমে এই দায়িত্ব পালনের সুযোগ কামনা করছি। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ