ব্রি ধান ৯২ নিয়ে কৃষকদের সাথে মাঠ দিবস পালিত

প্রকাশিত:শনিবার, ২৬ এপ্রি ২০২৫ ০৮:০৪

ব্রি ধান ৯২ নিয়ে কৃষকদের সাথে মাঠ দিবস পালিত

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:-  বিনা উদ্ভাবিত বোরো ধানের উন্নত জাত বিনাধান-২৪ ও বিনা ধান ২৫ এর সাথে ব্রি ধান ৯২ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শুক্রবার বিকেলে সুনামগঞ্জ  বিনা উপকেন্দ্রের আয়োজনে শহরের হাছন নগর এলাকায়  কৃষকদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

এসময় বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেফাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা  মহাপরিচালক আবুল কালাম আজাদ।

এ সময় তিনি বলেন,কৃষকরা বিনা ধান ২৪ ও ২৫ চাষবাদে কৃষকরা উপকৃত হচ্ছেন।বিনা চাষে আগের তুলনায় ফসল বেশি পাচ্ছেন কৃষকরা।এতে কৃষকরা লাভবান হচ্ছেন। বিনা কৃষকদের জন্য নতুন জাতের ধান আবিষ্কার করে যাচ্ছে।  বিনা ২৪ ও ২৫ এর পাশাপাশি ব্রি ধান  ৯২ জাতের ধান মাঠে নিয়ে এসেছে। এসব উন্নত জাতের ধানের চাষাবাদ করলে কৃষকরা ফসল বেশি পাবে।এসব জাতের ধানে রোগবালাই খুবই কম হয়। বিনা ধান খুবই অল্প মেয়াদী হওয়ায় একই সময়ে ধান কাটার পরে অন্য ফসল আবাদ করা যায়।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনার গবেষণা কার্যক্রমের শক্তিশালী করণ প্রকল্পের উপ পরিচালক ড.মোহাম্মদ আশিকুর রহমান, কৃষি উপ পরিচালক মোস্তফা ইকবাল আজাদ, উপজেলা কৃষি অফিসার রাকিবুল ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ