দিরাইয়ে যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার, ২২ এপ্রি ২০২৫ ০৯:০৪

দিরাইয়ে যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য গ্রেফতার

Manual2 Ad Code

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :

Manual4 Ad Code

সুনামগঞ্জের দিরাই উপজেলা যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য রায়হান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধার পর হাইস্কুল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চন্ডিপুর গ্রামের আশশফ উল্যার ছেলে।
গ্রেফতার নিশ্চিত করে দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,চলমান ডেবিল হান্টের অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিগত আওয়ামীগ সরকারের আমলে মৎস্য জীবী না হলেও প্রভাব খাটিয়ে কালনী মৎস্য জীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদকের পদ ভাগিয়ে নেন এবং বিগত সরকারের আমলে প্রকৃত মৎস্য জীবীদের নিয়ন্ত্রণ করে অবৈধ সুবিধা নেন। বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী আল আমিন চৌধুরীর ডান হাত হিসেবে পরিচিত রায়হান মিয়া তাড়ল গ্রামের কয়েক লাখ টাকার জমি ও জলমহাল অবৈধভাবে ভোগ দখল করেন। আওয়ামী সরকারের পতনের পর গ্রামবাসীর তোপের মুখে এসব অবৈধ দখল ছাড়েন এই যুবলীগ নেত।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ