দিরাইয়ে বজ্রপাতে নিহত ১ আহত ৩

প্রকাশিত:মঙ্গলবার, ২২ এপ্রি ২০২৫ ০৯:০৪

দিরাইয়ে বজ্রপাতে নিহত ১ আহত ৩

Manual5 Ad Code

দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি –

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে ইকবাল হোসেন (৩৫) নামের এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দিরাই উপজেলার ভরাম হাওরে ধানকাটার সময় বজ্রপাতের কবলে পড়ে আহত হয়, এসময় তার সাথে থাকা অন্য শ্রমিকরা তাকে নিয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডা. নাজিয়া মানালুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।

Manual7 Ad Code

নিহত ইকবাল হোসেন ভোলা জেলার রসুলপুর উপজেলার রসুলপুর গ্রামের সালা উদ্দিনের ছেলে। সে দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামে ধানকাটার শ্রমিক হিসেবে এসেছিলেন। নিহতের ভগ্নীপতি সচির উদ্দিন জানান, আমরা ধানকাটতে ছিলাম, এসময় বৃষ্টি নামতে শুরু করলে আমরা জমি থেকে উঠার সময় বিকট শব্দে বজ্রপাত হলে সে মাটিতে পড়ে যায়, অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার জানান সে মারা গেছে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

 

এছাড়াও সকালের দিকে বজ্রপাতের কবলে পড়ে উপজেলার পৃথক জায়গায় এক কিশোরী সহ আরও তিনজন আহত হয়েছে। অন্য আহতারা হলেন, দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের হাফেজ মাওলানা হাবিবুর রহমান হাবিব, ভাঙ্গাডহর গ্রামের ইসমাইল মিয়া (৫০), কাদিরপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে পাপিয়া আক্তার (১৮)। এরমধ্যে গুরুতর আহত হাবিবুর রহমান হাবিবকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালেও আরও তিনজন আহত হয়েছেন, এবিষয়টি বেশীকরে সামাজিক সচেতনতা তৈরি করা জরুরী।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ