ডেভিলহান্ট অপারেশনে আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার, ২২ এপ্রি ২০২৫ ০৬:০৪

ডেভিলহান্ট অপারেশনে আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন গ্রেফতার

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জের ছাতকে ডেভিলহান্ট অপারেশনে মো. মনির উদ্দিন (৫৮) কে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। তিনি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের পাগনারপার গ্রামের মৃত আশক আলীর পুত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মো. আব্দুল কবিরের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রবিবার রাত নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে ।

Manual4 Ad Code

মেম্বার মনির উদ্দিন আওয়ামীলীগের দাপট খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন সাধারণ মানুষকে হয়রানি, দূর্নীতির মাধ্যমে সরকারি অর্থ লুটপাট,অর্থের মাধ্যমে বয়স্কভাতা, বিধবাভাতা বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Manual1 Ad Code

ছাতক থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং আসামিকে আদালতে সোপর্দ করা বলে জানান তিনি।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ