জগন্নাথপুরে নিজ শয়নকক্ষে ঝুলছিল তরুণির লাশ

প্রকাশিত:রবিবার, ২০ এপ্রি ২০২৫ ০৯:০৪

জগন্নাথপুরে নিজ শয়নকক্ষে ঝুলছিল তরুণির লাশ

Manual1 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি:-  নিজ শয়নকক্ষ থেকে ফাইজা বেগম ফাম্মী (২০) নামের এক তরুণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের মিঠাভরাং গ্রাম থেকে পুলিশ ওই তরুণির মরদেহ উদ্ধার করে।

Manual7 Ad Code

ফাইজা বেগম ফাম্মী মিঠাভরাং গ্রামের দুদু মিয়ার মেয়ে।

Manual6 Ad Code

পুলিশ জানায়, শনিবার সন্ধার দিকে তুচ্ছ বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে ওই তরুণির রাগারাগি হয়। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাঁকে খোঁজতে গিয়ে তা শয়ন কক্ষের তীরের সঙ্গে গলায় উড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর হালদার বলেন, ওই তরুণি দীর্ঘদির ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের কাগজপত্র ও পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য দেওয়া হয়েছে।।

এ সংক্রান্ত আরও সংবাদ