মৌলভীবাজারে টিআরসি পদে নিয়োগে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন
প্রকাশিত:রবিবার, ২০ এপ্রি ২০২৫ ০৮:০৪
Manual6 Ad Code
নিজস্ব প্রতিবেদক:- রবিবার (২০ এপ্রিল) মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে প্রথম দিনে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় দিনে Physical Endurance Test (PET) এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবা এর নেতৃত্বে সকাল ০৮ ঘটিকা থেকে এই শারীরিক সক্ষমতা পরীক্ষা শুরু হয়।
আজকে উত্তীর্ণ প্রার্থীগণ সোমবার (২১ এপ্রিল) অনুষ্ঠেয় Physical Endurance Test (PET) এর ১৬০০ মিটার দৌড় (পুরুষ), ১০০০ মিটার দৌড় (নারী), ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষায় অংশগ্রহণ করবে।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল আনিসুর রহমানসহ নিয়োগ কার্যক্রমে নিযুক্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।