ফ্যাসিস্টের পতন হলেও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে – মিজান চৌধুরী

প্রকাশিত:বুধবার, ১৬ এপ্রি ২০২৫ ০৮:০৪

ফ্যাসিস্টের পতন হলেও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে – মিজান চৌধুরী

Manual6 Ad Code

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি নিয়ে নানা ষড়যন্ত্র করেছে। জুলুম-নিপীড়ন চালিয়েছে।কিন্তু সময়ের ব্যবধানে বিএনপি নেতাকর্মীরা দেশে থাকলেও ফ্যাসিস্ট অবৈধ প্রধানমন্ত্রী হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাদের নেতাকর্মীদেরকেও আত্মগোপনে থাকতে হচ্ছে। ফ্যাসিস্টের পতন হলেও বিএনপিকে নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এ ব্যাপারে জাতীয়তাবাদী আদর্শের লড়াকু জিয়ার সৈনিকদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। দ্রুততম সময়ের মধ্যে মৌলিক সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের দাবীতে স্বোচ্ছার থাকতে হবে।

Manual3 Ad Code

তিনি বুধবার (১৬ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপি , যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual8 Ad Code

 

ছৈলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে ছৈলা আফজলাবাদ ইউনিয়ন এবং ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ