সিলেটে আবাসিক হোটেলে থেকে নববর্ষের দিনে ১৮ নারী-পুরুষ গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার, ১৫ এপ্রি ২০২৫ ০৬:০৪

সিলেটে আবাসিক হোটেলে থেকে নববর্ষের দিনে ১৮ নারী-পুরুষ গ্রেফতার

Manual7 Ad Code

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিলেটে ১৮ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো, কাওসার হোসেন (২৮), মো. ফারুক (৪৫), মো. আলী (২৭), উজ্জল আহমদ (২৩), শুভ আহমেদ (২০), মারুফ খান (২০), আব্দুল মজিদ (৩৫), রিমন (২৪), মোঃ রাসেল (৩০), আল আমিন আহমদ (২৪), হাসেম (২৭), মতিউর রহমান (৩২), রাফি (২২), তিশা আক্তার (৩০), রুমা খাতুন (২২), কেয়া মনি (২৬), জান্নাতুল ফেরদৌস (২৬) ও নিলুফা (২৭)। তাদের কারোর ঠিকানা জানায়নি পুলিশ।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতের কোতোয়ালী মডেল থানার সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে নারী-পুরুষকে গ্রেফতার করে পুলিশ।

Manual3 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ