১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ এপ্রি ২০২৫ ১০:০৪
সুরমাভিউ:- স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখনো সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। লুট হওয়া অস্ত্র বাহিরে থাকলে নিরাপত্তার হুমকি থাকবে।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আগের থেকে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। মব জাস্টিস পুলিশ ভয় পাচ্ছে না। আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই একশনে যাবে পুলিশ।এসময় তিনি বলেন,এখনো পুলিশকে পুনর্গঠন করা যায় নি। ৫ আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখনো তাদের একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরো উন্নয়ন হবে। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে নতুন কোন আপডেট নেই।
Helpline - +88 01719305766