অপারেশন ডেভিল হান্ট: জগন্নাথপুরে আ.লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত:রবিবার, ০৬ এপ্রি ২০২৫ ০৬:০৪

অপারেশন ডেভিল হান্ট: জগন্নাথপুরে আ.লীগ নেতা গ্রেফতার

Manual2 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ ঝুনু (৪০) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৫ এপ্রিল) মধ্যরাতে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের ইসমাইলচক গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

গ্রেফতার জুবায়ের আহমেদ ঝুনু ইসমাইলচক গ্রামের মোঃ ছন্দু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ঝুনু জগন্নাথপুর থানা পুলিশের দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামী। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের ইসমাইলচক গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ