পাল্টা শুল্ক পুনর্বিবেচনার জন্য ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস

প্রকাশিত:রবিবার, ০৬ এপ্রি ২০২৫ ০৬:০৪

পাল্টা শুল্ক পুনর্বিবেচনার জন্য ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস

Manual3 Ad Code

বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৭ শতাংশ পাল্টা শুল্ক পুনর্বিবেচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইউএসটিআরে আরেকটি চিঠি দেওয়া হবে ৩৭ শতাংশ শুল্কের বিষয়টি পর্যালোচনার আবেদন করে।

রোববার (৬ এপ্রিল) বিকালে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের শুল্ক পর্যালোচনা বিষয়ক বৈঠক শেষে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেসসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, অর্থ সচিব এবং কয়েকজন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

প্রেস সচিব বলেন, বাংলাদেশ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনকে দুটি চিঠি দেবে। একটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেবেন। অন্যটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হবে ইউএসটিআরে।

Manual3 Ad Code

বাংলাদেশের ওপর নতুন শুল্ক আগামী তিন মাস কার্যকর না করার জন্য উপদেষ্টার চিঠিতে অনুরোধ জানানো হবে বলে জানা গেছে।

Manual5 Ad Code

গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে রপ্তানি করা বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক নির্ধারণ করেন। যেসব দেশ মার্কিন পণ্যের ওপর যত শুল্ক নেয়, তার অর্ধেক ওই সব দেশের পণ্যের ওপর ধার্য করেন তিনি।

বাংলাদেশে মার্কিন পণ্যের ওপর শুল্ক ধার্য রয়েছে ৭৪ শতাংশ, সেই হিসাবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এর আগে যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল বাংলাদেশি পণ্যের ওপর।

Manual4 Ad Code