জগন্নাথপুরে ঈদ পুনর্মিলনীর নামে অশ্লীল নাচ-গানের আসর, পন্ড করল উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী

প্রকাশিত:শুক্রবার, ০৪ এপ্রি ২০২৫ ০৯:০৪

জগন্নাথপুরে ঈদ পুনর্মিলনীর নামে অশ্লীল নাচ-গানের আসর, পন্ড করল উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী

Manual3 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদ পুনর্মিলনীর নামে অশ্লীল নাচ ও গানের আয়োজন করে আয়োজকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম গিয়ে তা পণ্ড করে দিয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার রাত ১০ টায় উপজেলাল রানীগঞ্জ ইউনিয়নের অন্তর্গত রানীগঞ্জ দক্ষিণপাড়া টুলবক্সের পাশে (এড়ালিয়া) নামক স্থানে বাউল সন্ধ্যা নামে অনুষ্ঠানটি হওয়ার জন্য প্রস্তুতি চলছিল।

Manual8 Ad Code

খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞার নেতৃত্বে পুলিশ ও যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে রাত ১২ টার ১৫ মিনিটের দিকে নাচ ও গান বন্ধ করে দেন। এ সময় আয়োজকদের সতর্ক করে দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

এর আগে উক্ত অনুষ্ঠানে পুরুষ শিল্পীর পাশাপাশি নারী বাউল শিল্পীরা আগমনের সংবাদ প্রচার হলে স্থানীয়দের মধ্যে অশ্লীলতা ও বেহায়াপনা ছড়ানো হবে বলে অনুষ্ঠানটি বন্ধের দাবি জানান এলাকার সচেতন মহল।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, ঈদ পুনর্মিলনীর নামে কোনো অশ্লীল নাচ-গান চলবে না। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এমন অশ্লীলতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ বলেন, এলাকার সচেতন মহলের কাছ থেকে খবর পেয়ে ঈদ পুনর্মিলনীর নামে অশ্লীল নাচ-গান আমরা পন্ড করি। এমন অনুষ্ঠান আয়োজনের আগে তারা প্রশাসনের অনুমতিও চায়নি। ভবিষ্যতে এমন কাজ না করার জন্য আমরা জড়িতদের সতর্ক করে দিয়েছি।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ