|
প্রকাশিত:Tuesday, 01 Apr 2025 08:04
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি জাযগা নিয়ে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাও রাই জামালপুর গ্রামের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি জাযগা নিয়ে গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রাজ উদ্দিন ও একই গ্রামের স্থানীয় বাসিন্দা লেবু মিয়া মধ্যে দীর্ঘদিন ধরে লেবু মিয়া সরকারি জায়গা ভুক দখল করে, প্রবাসি রাজউদ্দিন মিয়া ওই জায়গা গোপনে লিজ এনেছেন। এ বিষয়ে নিয়ে দুই পক্ষে মধ্যে বিরোধ চলে আসছে। ওইসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিচার শালিশ করা হয়। গত কাল ৩১ মার্চ সন্দ্যায় আঙ্গুল মিয়ার ছেলে সাইফুর রহমান ইমানি বাড়ি যাওয়ার পথে প্রবাসী রাজুদ্দিনের আশাকান্দি ইউনিয়নের জামালপুর তুচ্ছ ঘটনার জের ধরে আজ ১ এপ্রিল মঙ্গলবার সকাল দশটায় দুই পক্ষের মধ্যে রক্তকে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষ মিলে ২০ আহত হয়েছেন। সাইফুল রহমান ইমানী (২৫) বাবুল মিয়া( ৪২) আংগুর মিয়া (৬৫) আব্দুল আহাদ (৫৫) তাদের কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এবং প্রবাসি রাজুউদ্দিনের লোকজনকে গুরুত্ব আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন ওয়াহিদ মিয়া (৫০) মকন মিয়া (৬০) চানু মিয়া (৬০) আব্দুল আহাদ (৫৫) আশ্বাদ মিযা (৪৫) নানু মিয়া(৫০) সাইফুল রহমান ইমান (২৫) বাবুল (৪২) আংগুড় মিয়া (৬৫) জুবায়ের (১৭) মছব্বির (৬২) হোসাইন মিয়া (৪৫) দিলোযার (৪৫) উজন মিয়া (৩০) আল আমিন (৩০) কাউছার মিয়া(২৬) উজ্জ্বল মিয়া(৩০) মান মিয়া(৬৯) ইসান মিয়া (২২) কুতুব মিয়া (৬৫) প্রমুখ।
এর মধ্যে তিনজন কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত আঙ্গুর মিয়া জানান আজ সকাল ১০ টায় প্রবাসী রাজ উদ্দিনের সন্ত্রাস বাহিনী দিয়ে আমাদের উপর আক্রমণ করে, আমাদের উপর হামলা চালায়।
৪ নং ওয়ার্ডে ইউপি সদস্য ফজলু মিযা জানান সরকারি জায়গা নিয়ে লেবু মিয়া ও জব্বার মিয়ার মধ্যে সংঘর্ষ হয়, আমরা এ বিষয় নিয়ে শালিক বৈঠক হয়েছে। গুলাগুলি হয়নি।
আশাকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন দীর্ঘদিন ধরে সরকারী জায়গায় নিয়ে লেবু মিয়া ও জব্বারগং দের মধ্যে বিরোধ চলছিল। আজ সকালে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এটা ইটি ও লাটি চুরা চুরি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গোলাগুলি বিষয়ে আমি জানিনা।।
জগনাথপুর হাসপাতাল কমপ্লেক্সের কর্মরত ডাক্তার তানজিম হোসেন রনি বলেন দুই পক্ষ মিলে আহত প্রায় ১৫/ ২০ জন আহত হয়েছেন। সবাই কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, সরকারি জাযগা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এখন ও মামলা হয়নি।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766