ফিলিস্তিনের গাজায় মুসলিমদের উপর নৃসংশ হামলা হত্যাকান্ড বন্ধের দাবিতে তাহিরপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ২৯ মার্চ ২০২৫ ০৩:০৩

ফিলিস্তিনের গাজায় মুসলিমদের উপর নৃসংশ হামলা হত্যাকান্ড বন্ধের দাবিতে তাহিরপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Manual7 Ad Code

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুসলিম নর-নারী শিশুদের উপর দখলদার ইসরাইলিদের নৃসংশ হামলা, হত্যাকান্ড বন্ধ ও ইসরাইলি পণ্য বয়কট করার দাবিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের জামেয়া ইসলামিয়া কাউকান্দি বাজার মাদ্রাসার প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

শুক্রবার (২৮ মার্চ) জুম্মা বাদ নামাজের পর ‘হিলফুল মুতায়্যিবীন ইসলামি সংগঠন’ এর উদ্যোগে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেনের সঞ্চালনায় ও সভাপতি আব্দাল হোসাইনের সভাপতিত্বে কয়েক শত ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউকান্দি বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক মাওলানা মো. শোয়েব আহমদ।

‘উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সারা বিশে^র সকল মুসলমানদের এক হয়ে ইসরাইলি আগ্রসনের বিরুদ্ধে রুখে দাড়িয়ে তাদের পণ্য সমগ্রী বর্জন করে, সকল ধর্মপ্রাণ মুসলমানদের দেশীয় পণ্য ব্যবহার করে নিজ দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধি করার আহ্বান জানান।’

Manual7 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের ধর্মবিষয়ক সহকারী শিক্ষক মাও. আব্দুর রব খোকন, হলহলিয়া চরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. হোসাইন আহমদ, লেদারবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছাইফুল আলম, ডাঃ হাবিবুর রহমান, প্রফেসর আলী উসমান, জামেয়া ইসলামিয়া কাউকান্দি বাজার মাদ্রাসার সহ-সভাপতি হাফিজ উদ্দিন,আনোয়ার হোসেন, অত্র সংগঠনের উপদেষ্টা হলহলিয়া পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন আহমদ, সহকারী শিক্ষক মনিরুর ইসলাম, মোকশিদুর রহমান প্রমুখ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ