সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত:সোমবার, ২৪ মার্চ ২০২৫ ১২:০৩

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Manual4 Ad Code

সুরমাভিউ:-  ছাতকে মোটরসাইকেল, ড্রাম ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে ছাতক সুরমা ব্রিজের গোলচত্ত্বর সংলগ্ন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের হুমায়ুন রশিদ, শাহিন মিয়া এবং নয়া লম্বাহাটি গ্রামের হোসাইন আহমেদ গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেছেন। নিহত হুমায়ুন রশিদ করছখালী গ্রামের ফারুক মিয়ার ছেলে ও নিহত শাহিন মিয়া একই গ্রামের নোয়াব আলীর ছেলে।

Manual7 Ad Code

অপর আহত হোসাইন আহমদকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর সংবাদ তিনি পেয়েছেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ