জগন্নাথপুরে ভুঁয়া মেজর পরিচয়ে পলাতক সেনা কর্মকর্তা আটক

প্রকাশিত:সোমবার, ১০ মার্চ ২০২৫ ০২:০৩

জগন্নাথপুরে ভুঁয়া মেজর পরিচয়ে পলাতক সেনা কর্মকর্তা আটক

Manual2 Ad Code

জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে হরিপুর গ্রামের হাজী মোহাম্মদ দানিস মিয়া বাড়ি থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাজ পরিহিত এক ভূঁয়া মেজর কে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম বাসিদুর রহমান(৪৫)। তাঁর বাড়ি  কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আঞ্জাপুর গ্রামে। তিনি  সাইমুল হকের ছেলে এবং পলাতক সেনা সদস্য। সোমবার  (১মার্চ ) ভোরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে  তাকে আটক করে।

Manual7 Ad Code

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বাসিদুর রহমান হরিহরপুর গ্রামের মৃত কারী মখলিছ মিয়ার মেয়ে হামিদা বেগম (৪০) এর স্বামী পরিচয়ে দানিছ মিয়ার বাড়িতে ছয়মাস  ধরে বসবাস করে ভূঁয়া মেজর হিসেবে এলাকার লোকজন কে পরিচয় দিয়ে দাপট দেখান। হামিদা বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার রাসেল মিয়ার পরিবারের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। তিনি হামিদা বেগমের  পক্ষ নিয়ে দাপট দেখালে এলাকার লোকজনের সন্দেহ হলে তাঁরা সেনাক্যাম্পে বিষয়টি জানান। যার প্রেক্ষিতে সোমবার  ভোরে  ছাতক  সেনা ক্যাম্পের

মেজর আল জাবির মোহাম্মদ আসিব, ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া অভিযান চালিয়ে ভূঁয়া মেজর বাসিদুর রহমান ও তাঁর স্ত্রী পরিচয়দানকারী  হামিদা বেগম(৪০) কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর মেজর  পদমর্যাদার এক সেট ইউনিফর্ম, বুট, গামজাম্বুট, একটি ডোন ক্যামেরা,,দুইটি পাসপোর্ট, র্যার-৯ লেখা সম্বলিত একটি ক্রেস্ট, কিছু কসমেটিক্স সামগ্রী, দা,ছুরি, চাকু, হাই এক্স নোয়া একটি গাড়িসহ  উদ্ধার করা হয়। বাসিদুর রহমান ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০২০ সালে ৩৭ এডি রেজিমেন্ট কর্পোরাল হিসেবে কর্মরত থাকাবস্হায়  ছুটিতে এসে পলাতক হন।

Manual7 Ad Code

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ভূঁয়া মেজর পরিচয়দানকারী ও তাঁর স্ত্রী হামিদা  পরিচয়ে এক নারীকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ