সুনামগঞ্জে বিল শুকিয়ে মাছ আহরণ বোরো নিয়ে বিপাকে চাষিরা

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ ০৫:০৩

সুনামগঞ্জে বিল শুকিয়ে মাছ আহরণ বোরো নিয়ে বিপাকে চাষিরা

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:-  বিল শুকিয়ে মাছ আহরণের ফলে পানির অভাবে বোরো ফসল নিয়ে বিপাকে পড়েছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের চাষিরা।

Manual4 Ad Code

এতে গজারিয়া, ভূতিয়ারপুর, রামপুরসহ বেশ কয়েকটি গ্রামের শত শত একর রোপণকৃত জমি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এর প্রতিকার চেয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও সুফল মিলেনি৷অভিযোগ উঠেছে উল্টো বিলে জড়িত ব্যক্তিরা হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন।

প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে কসমা বিল পাড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী।

Manual4 Ad Code

মানববন্ধনে চাষিরা বলেন, ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল রাজ্জাক মিয়াসহ কতিপয় কিছু লোক নিয়মনীতির তোয়াক্কা না করে পুলিশের সহায়তা নিয়ে কসমা বিল শুকিয়ে মাছ সংগ্রহ করেন। এতে পানি সংকটের কারণে ফসল নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।

তারা আরও বলেন, শুধু তাই নয় আ. রাজ্জাক (মাস্টার) মিয়া একজন ভূমি দস্যু। আমাদের জমি জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে। আমরা তার উপযুক্ত বিচার চাই।

Manual6 Ad Code

এ বিষয়ে অভিযুক্ত আ. রাজ্জাকের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহীকর্মকর্তা মুশফিকূন নুর বলেন, ‘বিল শুকিয়ে মাছধরার একটি অভিযোগ পাওয়া গেছে।অভিযোগের পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।’

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ