সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমার অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ ফেব্রু ২০২৫ ০৯:০২

সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমার অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত

Manual7 Ad Code

সুরমাভিউ:-  ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমা সিলেটের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান গত ১২ ফেব্রুয়ারি বুধবার রাতে নগরীর দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর সভাপতি নোমান হোসেন দুলাল এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোঃ আবিদুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ চেয়ারম্যান ও এডিএসএস ইউকে’র সহসভাপতি রোটারিয়ান শাহীন শাহ্ আলম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন অনুষ্ঠান সংগঠক ও ডিএসএস ইউকে’র সহসভাপতি সোহেল আহমদ, খোজারখলা আদর্শ সমাজকল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সদস্য শামীম আহমদ, জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ সদস্য ফখরুল ইসলাম শান্ত।

Manual7 Ad Code

শুভেচ্ছা বক্তব্য রাখেন সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ ইকবাল কামাল ও সংগঠনের সিও কাকলী দত্ত চক্রবর্তী মুন্নী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালাল উদ্দিন জসলু, কামাল হাসান জুয়েল, মোঃ কামাল আহমদ, মোঃ এমদাদ আহমদ, মোঃ অপু আহমদ, রাজীব সিকদার, নছিবুর রহমান বেলাল, মোঃ মোশাহিদ আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানের ১ম পর্বে সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর ১৭ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠকরান প্রধান অতিথি রোটারিয়ান শাহীন শাহ্ আলম চৌধুরী।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর ভূয়সী প্রসংশা করেন ও শিল্পী গোষ্ঠীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় অতিথিবৃন্দ-কে শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

Manual5 Ad Code

শেষ পর্বে শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান শাহীন শাহ্ আলম চৌধুরী বলেন, গানের ভুবনকে সমৃদ্ধ করতে নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি সংগীতাঙ্গনে যুক্ত করতে হবে। গান মানুষের মনের খোরাক, গান শুনলে দুঃখ, বেদনা দূর হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শিল্পীরা গান গেয়ে মুক্তিযোদ্ধাদেরকে যুদ্ধে উৎসাহ, উদ্দীপনা দিয়েছেন। তাই শিল্পীদের যতাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠালগ্ন থেকে সাংস্কৃতিক অঙ্গনে সুনামের সাথে কাজ করে যাচ্ছে, যা প্রশংসনীয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ