স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নির্ধারিত বিষয়ে বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ১২ ফেব্রু ২০২৫ ০৯:০২

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নির্ধারিত বিষয়ে বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

Manual1 Ad Code

সুরমাভিউ:-  স্কলার্সহোম মেজরটিলা কলেজে আজ বাংলা নির্ধারিত বিষয়ে বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র তিনটি ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Manual1 Ad Code

অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিচারকমণ্ডলীর সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিযোগিতার সেরা আবৃত্তিকার ও শ্রেষ্ঠ বক্তার পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর নামও ঘোষণা করা হয়।

Manual4 Ad Code

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মীর হোসাইন সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উদযাপন কমিটির সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়ানোর লক্ষ্যে এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে ভাষার প্রতি ভালোবাসা সৃষ্টি করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ