সুনামগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৪

প্রকাশিত:শনিবার, ০৮ ফেব্রু ২০২৫ ০২:০২

সুনামগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৪

Manual6 Ad Code
সুনামগঞ্জের বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে। একেই ঘটনায় ৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জন।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আহসানমারা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন,সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়নের বাসিন্দা ফিরিজ আলীর ছেলে আলীনূর (৩৩) ও গোলাপ মিয়ার ছেলে জমির হোসেন (৩০) পিতা গোলাপ মিয়া। তারা সিএনজি যাত্রী গুরুত্বর আহত সিএনজি চালক জনিক মিয়া (২৬), আলী আকবর (৩০), আমির আলী (৩৮) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং সুমেন মিয়া প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে।

খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহতদের পরিবার প্রত্যক্ষদর্শী সূত্রে জানিয়েছেন,সিলেট বিশ্বনাথ এলাকার ইশবপুর সাহেব বাড়ী উরস মাফহিল থেকে সিএনজি যোগাযোগ বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৫ যুবক।

Manual2 Ad Code

সিলেট সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ আহসান মারা সেতু এলাকায় পৌঁছলে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস(ঢাকা-ব ১১৮৬৬২) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজির চালকসহ ৫ যাত্রীর গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে আলীনূর ও জমির হোসেন নামের দুই যুবক মৃত্যুবরণ করেন। গুরুতর আহত তিন জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল রেফার করেন কর্তব্যরত ডাক্তার।

Manual6 Ad Code

স্বজনরা, দুর্ঘটনা পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জানিয়েচেন জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুর রশীদ সরকার।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ