সুনামগঞ্জে সরিষা চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৬ ফেব্রু ২০২৫ ০৯:০২

সুনামগঞ্জে সরিষা চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:-  বিনা উদ্ভাবিত সরিষার উন্নত জাত বিনাসরিষা-৯ , বিনাসরিষা-১১ এবং বিনাসরিষা-১৪ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে সুনামগঞ্জে কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার মুসলিমপুরে বিনা উপকেন্দ্রের আয়োজনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এই মাঠ দিবস পালন করা হয়।

Manual4 Ad Code

সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএসও) মো. শেফাউর রহমান এর সভাপতিত্বে মাঠ দিবসে ভার্চ্যুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মো: আবুল কালাম আজাদ।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, ময়মনসিংহ বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: মাহাবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক আশিকুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আল আমিন, আমজাদ হোসেন প্রমুখ।

Manual5 Ad Code

মাঠ দিবসে অর্ধশত কৃষক অংশগ্রহণ করেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, এবছর সুনামগঞ্জ জেলায় ৪২০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। ৬৭২ মেট্রিকটন সরিষা উৎপাদন হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ