সরিষা চাষে আগ্রহ বাড়াতে কৃষক কৃষাণীদের নিয়ে মাঠ দিবস পালন

প্রকাশিত:মঙ্গলবার, ০৪ ফেব্রু ২০২৫ ১০:০২

সরিষা চাষে আগ্রহ বাড়াতে কৃষক কৃষাণীদের নিয়ে মাঠ দিবস পালন

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ- বিনা উদ্ভাবিত সরিষার উন্নত জাত বিনাসরিষা ৯,১১ও বিনাসরিষা ১২ এর প্রয়োগিক পরীক্ষণ মূল্যায়ণ ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে  কৃষক কৃষাণীদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের সালামপুর গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প অর্থায়নে এই মাঠ দিবস পালিত হয়।

Manual8 Ad Code

সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেফাউর রহমান সভাপতিত্বে বক্তব্য  রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা সহ পরিচালক ড.মো.আবুল কালাম আজাদ, বিনা গবেষণা সমন্বয়ক ড.মো.হোসেন আলী, বিনা গবেষণার শক্তিশালী করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড.মো.মাহবুবুল আলম তরফদার, উপ প্রকল্প পরিচালক ড. মো.আশিকুর রহমান, বিশম্ভরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজিবুল্লাহ।

Manual8 Ad Code

এসময় বক্তারা বলেন, বিনাসরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতপ বিভিন্ন উন্নত জাতের সরিষা বীজ কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে। সরিষা চাষ অনেকটা লাভজনক হওয়ায় কৃষকরা অল্প খরচ সরিষা চাষাবাদ করে মুনাফা লাভ করতে পারবেন।তাছাড়া সরিষ থেকে উৎপাদিত তেলে নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। কৃষকদের কম খরচে অধিক ফসল ও আর্থিক ভাবে স্বচ্ছতা ফিরাতে বিনা বিভিন্ন নতুন জাত নিয়ে কৃষকদের সাথে কাজ করে যাচ্ছে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ