হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে শতাধিক শিশু কিশোরদের খৎনা ক্যাম্পের আয়োজন

প্রকাশিত:মঙ্গলবার, ০৪ ফেব্রু ২০২৫ ০৯:০২

হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে শতাধিক শিশু কিশোরদের খৎনা ক্যাম্পের আয়োজন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেট নগরীর সাবেক কুচাই ইউনিয়ন ও বর্তমান ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের প্রবাসিদের সংগঠন হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে শতাধিক শিশু কিশোরদের জন্য খৎনা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার নগরীর ৪২নং ওয়ার্ডের বরায়া জামিয়া শ্রীরামপুর মাদ্রাসার প্রাঙ্গনে এ উপলক্ষে রেজিষ্ট্রেশন, উপহার, আলোচনা সভা, দোয়া ও আনুষ্ঠানিক খতনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। খৎনা কার্যক্রমে হেল্পিং হ্যান্ডসকে আর্থিক সহযোগিতা করেছেন ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের নুরুল ইসলাম রুবু ও তাহার পরিবার।

খৎনা অনুষ্টানে বরায়া জামিয়া শ্রীরামপুর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান আনা মিয়ার সভাপতিত্বে ফ্রেন্ডস ৯০ এর ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার আহমদ খাঁন মাজেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, শ্রীরামপুর বায়তুল মোয়াজ্জম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম, কুচাই জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মসরু, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবী শাহ আহমেদুর রব, প্রবাসি তজম্মুল আলী, মাওলানা আতাউর রহমান, খসরুজ্জামান খসরু, সাহাবুদ্দিন সাবুল, মালেক মিয়া, শামিম আহমদ, জলফু মিয়া, নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুল হাছিব, আব্দুল হাফিজ ছালিক, সাবেক মেম্বার আলতাফুর রহমান টিপু, তাজু মিয়া, আব্দুর রহমান, নিজাম উদ্দিন, রুহিদ আহমদ, তালাল আহদ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বরায়া শ্রীরামপুর জামেয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম শবরেজ নেওয়াজ চৌধুরী।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ