তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

প্রকাশিত:সোমবার, ০৩ ফেব্রু ২০২৫ ১২:০২

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

Manual1 Ad Code

তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় ধাপ, যার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বাদ ফজর আম বয়ানের মাধ্যমে।

এই পর্বের ইজতেমায় অংশ নিতে শুরু করেছেন দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা, যারা তুরাগ নদীর তীরে অবস্থিত ইজতেমা ময়দানে আসছেন। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

তিনি জানান, ইজতেমা মাঠ এখন সম্পূর্ণভাবে দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুত। এই পর্বে অংশগ্রহণকারী মুসল্লিরা ঢাকা, যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জসহ মোট ২২টি জেলার মুসল্লি। এর মধ্যে রয়েছে জামালপুর, মানিকগঞ্জ, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ এবং বান্দরবান জেলা। এদের মোট সংখ্যা ৪০টি খিত্তায় ঢাকা ও ২২টি জেলার মুসল্লি।

Manual8 Ad Code

প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে তাবলিগ জামাতের স্বেচ্ছাসেবকরা এবং গাজীপুর সিটি করপোরেশনের তিন শতাধিক পরিচ্ছন্নতাকর্মী মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। রোববার মাগরিবের আগেই কাজটি শেষ করা হয়।

Manual7 Ad Code

এছাড়া, জানা গেছে যে, মাঠে বর্তমানে ৭৬টি দেশ থেকে প্রায় ৩,৫০৬ জন বিদেশি নাগরিক অবস্থান করছেন এবং তারা ৩-৫ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করবেন এবং এরপর নিজ দেশে ফিরে যাবেন।

Manual7 Ad Code

বিদেশি মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টে সাধারণ ডায়েরির ব্যবস্থা করা হয়েছে এবং দ্বিতীয় ধাপেও প্রথম পর্বের মতো কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ