সিলেটে কাচ্চি ডাইনকে ১ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত:বুধবার, ২৯ জানু ২০২৫ ০৮:০১

সিলেটে কাচ্চি ডাইনকে ১ লক্ষ টাকা জরিমানা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদন:-  সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে অবস্থিত অভিজাত রেষ্টুরেন্ট ‘কাচ্চি ডাইন’-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Manual6 Ad Code

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অভিযোগে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে অধিদপ্তরের সিলেট কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা।
তিনি বলেন- কাচ্চি ডাইনের এ শাখায় মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না। এছাড়া খাবারে ব্যবহৃত অনেক মসলা বিদেশি বলা হলেও আমদানির কোনো কাগজপত্র দেখাতে না পারাসহ বিভিন্ন অপরাধে কাচ্চি ডাইনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আগামীতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেওয়া হয়।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ