সুনামগঞ্জের সীমান্তে ভারতীদের গুলিতে প্রাণ গেল যুবকের

প্রকাশিত:বুধবার, ০৮ জানু ২০২৫ ০৯:০১

সুনামগঞ্জের সীমান্তে ভারতীদের গুলিতে প্রাণ গেল যুবকের

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চিনাকান্দি সীমান্ত এলাকায় ভারতীদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তবে বিএসএফ নাকি ভারতীয় গারোরা গুলি করেছেন তা নিশ্চিত করতে পারে নি বিজিবি।

নিহত ব্যক্তি উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে মো. সাইদুল ইসলাম। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় এই ঘটনা ঘটে।

Manual4 Ad Code

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানিয়েছেন,বিএসএফের গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে আমাদের বাংলাদেশী একজন নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায় নি।

এজন্য মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পরে জানতে পারবো ঘটনা কী ঘটেছে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. সাইদুল ইসলাম (২৪) সন্ধ্যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় গুলিবিদ্ধ হন গুলিতে আহত সাইদুলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, সীমান্তে সুপারি নিয়ে গেলে সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছেন তারা। স্থানীয়দের ধারণা, বিএসএফের গুলিতেই সাইদুল মারা গেছেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শফিকুর ইসলাম বলেন, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পর জানা যাবে কি ধরণের বুলেট শরীরে লেগেছে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ