হাওর রক্ষা বাঁধের পিআইসি সভাপতি ও সদস্য সচিবদের নিয়ে কর্মশালা

প্রকাশিত:মঙ্গলবার, ৩১ ডিসে ২০২৪ ০৮:১২

হাওর রক্ষা বাঁধের পিআইসি সভাপতি ও সদস্য সচিবদের নিয়ে কর্মশালা

Manual8 Ad Code

সুরমাভিউ:-  ২০২৪-২৫ অর্থ বছরে সংশোধিত কাবিটা নীতিমালা ২০২৩ এর আলোকে যথাযথ ডিজাইন ও স্পেশিফিকেশন অনুযায়ী হাওর রক্ষা বাঁধের কাজ বাস্তবায়নের লক্ষ্যে কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সদস্য এবং পিআইসি সভাপতি ও সদস্য সচিবদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে  উপজেলা পরিষদ সম্মেলনে কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

এ সময় কর্মশালায় সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা বলেন, হাওর রক্ষা বাঁধের কাজ বাস্তবায়নে পিআইসি সভাপতিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। হাওরের ফসল রক্ষা করতে সঠিক সময়ের আগে বাধের কাজ সম্পূর্ণভাবে শেষ করতে হবে।যদি কোন পিআইসি বাঁধের কাজ ধীরগতিতে শুরু করে তাহলে সেই পিআইসিকে প্রয়োজনে বাতিল করে নতুন পিআইসি দেওয়া হবে। প্রত্যেক বাঁধের কাজ মজবুত ও ডিজাইন অনুযায়ী করতে হবে। বাঁধের কাজে কোন অনিয়ম করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের ফসল রক্ষা করতে সরকারের টাকার সঠিক ব্যবহার করতে হবে। কৃষকের ফসল বাঁচাতে  বাঁধের কাজের নিরাপত্তা জোরদার ও বাধের কাজের গতি বাড়াতে হবে।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইসমাঈল হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটের সভাপতি মো.বুরহান উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান প্রমুখ।

এসময় কর্মশালায় হাওর রক্ষা বাঁধের পিআইসি সভাপতি ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ