জগন্নাথপুরে প্রশাসনের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত:বুধবার, ১৮ ডিসে ২০২৪ ০৮:১২

জগন্নাথপুরে প্রশাসনের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Manual8 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ ভাবে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ প্রশাসনের অভিযানে উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার রানীগঞ্জ বাজারে ফেরী ঘাটে কুশিয়ারা নদীর পাড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

Manual1 Ad Code

ভূমি অফিস সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজার ফেরীঘাটে ওই এলাকার প্রভাবশালী বাগময়না গ্রামের কয়েছ মিয়া সহ কিছু লোক কুশিয়ারা নদীর তীরবর্তী সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে দোকান ঘর নির্মাণ করেন। নির্মাণ কাজ বন্ধ করতে গত রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ এর নেতৃত্বে ভূমি কর্মকর্তারা এসে সরকারি জায়গায় নির্মাণ কাজ বন্ধ করতে আদেশ দেন। সরকারি আদেশ অমান্য করে দখলদাররা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যায়।

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, রানীগঞ্জ বাজার ফেরীঘাটে কুশিয়ারা নদী থেকে ভেসে উঠা চরে। গত শুক্রবার সকালে স্থানীয় প্রভাবশালী কিছু লোক অবৈধ ভাবে দখল করে দোকান নির্মাণে কাজ শুরু করে। পরে স্থানীয় বাজার ব্যবসায়ী তাদের কাজ বন্ধ করতে বললে তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। পরে স্থানীয় প্রশাসন বার বার বলার পরও তারা কাজ চালিয়ে যায়।

Manual1 Ad Code

অভিযানের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ বলেন, কুশিয়ারা নদীর পাড়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছিল। আজ আমরা স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি।

এ সংক্রান্ত আরও সংবাদ