বিজয় দিবসে আল হিকমাহ জামেয়ায় সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত:মঙ্গলবার, ১৭ ডিসে ২০২৪ ০৮:১২

বিজয় দিবসে আল হিকমাহ জামেয়ায় সভা ও পুরস্কার বিতরণ

Manual7 Ad Code

সুরমাভিউ:-  মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নে বরাটুকা গ্রামে আল হিকমাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

সোমবার দুপুরের দিকে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খাদিমুল ইসলামের সঞ্চালনায় এবং মাওঃ ইমরুল হাসান জাফরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া পরিচালনা কমিটির সভাপতি উবায়দুল হক শাহীন।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাটুকা গ্রামের প্রবিণ মুরব্বী কাপ্তান মিয়া, নুর আহমেদ হিরন,ইসকপ আলিগঞ্জের বর্তমান সভাপতি জাকির হোসেন শিপু, এছাড়া উপস্থিত ছিলেন সুজন মিয়া,আমির হোসেন, সোহাগ মিয়া,কয়েছ মিয়া, রিজন মিয়া, আসকির মিয়া, এবং জামেয়ার শিক্ষক বৃন্দ প্রমুখ।

Manual8 Ad Code

আলোচনা সভায় উবায়দুল হক শাহীন ৭১ এর যুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মহান বিজয় দিবসের তাৎপর্য এবং শহিদদের আত্মত্যাগে অর্জিত বাংলাদেশের ইতিহাস এবং স্বাধীনতা রক্ষার উপর আলোকপাত করেন ও উপস্থিত শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গঠনসহ যথার্থ মানুষ হিসেবে গড়ে উঠার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক উপদেশ প্রদান করেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উবায়দুল হক শাহীন মাদ্রাসায় অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং অন্যান্য ইভেন্ট এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ