সুনামগঞ্জে আ. লীগের নেতা রেজা গ্রেফতার

প্রকাশিত:Tuesday, 10 Dec 2024 07:12


Manual7 Ad Code

সুরমাভিউ:-  সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual4 Ad Code

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এর আগেও তাকে একবার আটকের পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়।

গত (০৪ আগস্ট) সুনামগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও সম্প্রতি তার পরিষদের এক ইউপি মেম্বারের উপর হামলার দুই মামলায় গ্রেফতার হয়েছেন রেজা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক। তিনি বলেন, দুই মামলায় ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজাকে গ্রেফতার করা হয়েছে। তিনি চার আগস্টে হামলার ইন্ধন ও উষ্কানিদাতা।

Manual1 Ad Code

তিনি জানান, বিরুদ্ধে ইউপি সদস্যকে মারধরের আরেকটি অভিযোগ আছে। এর আগে একবার আটক করা হলেও শারিরীক অবস্থা বিবেচনায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ