১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৮ ডিসে ২০২৪ ০৭:১২
জগন্নাথপুর প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আজ রবিবার (৮ডিসেম্বর) সকাল ১১টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মাশালায় সভাপতিত্ব করেন চিলাউরা হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জগ্ননাথপুর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী সঞ্চালনায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক আলোচনায় গাইডলাইন উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন এমআরএসসি সুনামগঞ্জে কেইস ম্যানেজমেন্ট অফিসার অনিক শেখ।
কর্মাশালায় ইউপি সচিব :আফিস আফেন্দি, মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাসবন্ধু ফোরাম সদস্যবৃন্দ, এলাকার বিভিন্ন পেশাজীবী ব্যক্তি, সংবাদকর্মী, এনজিও ব্যক্তিত্ব, বিদেশ-ফেরত অভিবাসীবৃন্দ এই কর্মাশালায় অংশগ্রহণ করেন।
কর্মাশালায় অভিবাসনের বর্তমান চিত্র এবং অভিবাসনের বাঁধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনর্বাসনে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মাশালায় ফোরাম সদস্যগণ নিরাপদ অভিবাসনের জন্য একত্রে কাজ করার অঙ্গীকার করেন।
Helpline - +88 01719305766