দিরাইয়ের পল্লীতে বন্দুক যুদ্ধ গুলিবিদ্ধ ১১সহ আহত ২৫

প্রকাশিত:মঙ্গলবার, ০৩ ডিসে ২০২৪ ০৮:১২

দিরাইয়ের পল্লীতে বন্দুক যুদ্ধ গুলিবিদ্ধ ১১সহ আহত ২৫

Manual3 Ad Code

দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জর দিরাইয়ে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুক যুদ্ধে ১১জন গুলিবিদ্ধসহ ২৫জন আহত হয়েছে। মঙ্গলবার (০৩-১২-২৪) সন্ধ্যায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু চৌধুরী (২৩), সোহেল চৌধুরী (২৫), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী(৬২), কনর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮), রাবেল চৌধুরী (২৭), জুবেদ চৌধুরী (৩২) ও মুর্শেদ চৌধুরী (৪২) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

গ্রামবাসী ও পুলিশ সুত্রে জানা যায় গ্রামে আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সাথে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে একাধিকবার বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে আসছে। একে অপরের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা মোকাদ্দমা। আজ মঙ্গলবার সকালে আনু চৌধুরীর দায়ের করা একটি মামলায় তদন্তে যায় দিরাই থানা পুলিশ। মামলা তদন্ত শেষ করে পুলিশ গ্রাম থেকে ফেরার পর উভয় পক্ষের লোকজন অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ২৫ লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত ডাক্তার প্রশান্ত দাস গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

ডা. প্রশান্ত সাগর দাস বলেন, আহতদের শরীরে ছররাগুলি রয়েছে বলে দেখা যাচ্ছে, যা মেডিকেল রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে।

Manual6 Ad Code

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, আমি শুনেছি ৭ জন গুলিবিদ্ধ হয়েছে, আস্ত্র উদ্ধার ও অস্রধারীদের গ্রেফতারে গ্রামে অভিযান চলছে। পরিস্তিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ