ছাতকে আওয়ামীলীগ নেতা,ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক গ্রেফতার

প্রকাশিত:Wednesday, 27 Nov 2024 02:11

ছাতকে আওয়ামীলীগ নেতা,ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক গ্রেফতার

Manual8 Ad Code

ডেস্ক নিউজ:-  ছাতকে আওয়ামীলীগ নেতা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ।

Manual5 Ad Code

বুধবার ( ২৭ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবু বক্কর সিদ্দিক দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত আব্দুল মানিকের পুত্র। তিনি দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।

Manual8 Ad Code

ছাতক থানার এস আই আব্দুস সাত্তার ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে
জানান, সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Manual7 Ad Code

ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান
জানান,গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানকে সুনামগঞ্জ সদর
থানায় পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ