১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২৫ নভে ২০২৪ ০২:১১
জগন্নাথপুর প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩ নং মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক শিরিন কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৪ /১১/২৪ ইং রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব পলি কর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্তকৃত চেয়ারম্যান মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাবেক অর্থ বিষয়ক সম্পাদক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক ১০ কার্য দিবসের মধ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর কারণ দর্শানোর কথা বলা হয়েছে। জানা যায় জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন, বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহবুবুল হক তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
গত ২৪/৯/২৪ তারিখে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত তদন্ত করেন, তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে মন্ত্রণালয় আজ ২৫/১১/২৪ তারিখে চেয়ারম্যান মাহবুবুল হক কে সাময়িক বরখাস্ত চিঠি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কার্যালয়ে পাঠান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ বলেন মিরপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক কে একবারখাস্ত চিঠি পেয়েছে।
এ ব্যাপারে মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহাব বলেন আমি শুনেছি সাময়িক দরখাস্তার কাগজ এসেছে। আমার হাতে এখনো পৌঁছায়নি।
Helpline - +88 01719305766