১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১৬ নভে ২০২৪ ০৪:১১
সুনামগঞ্জ প্রতিনিধি:- ফারিহা একাডেমির আয়োজনে চতুর্থ নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় পৌর শহরের নতুনপাড়ায় অবস্থিত ফারিহা একাডেমিতে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের মতো এবার ও নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। নিরিবিলি পরিবেশে সকাল ১০ টা থেকে শুরু হয় পরীক্ষা।
আগামী ডিসেম্বর মাসের ২৬ তারিখে এই মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
ফারিহা একাডেমির অধ্যক্ষ মো.জাহাঙ্গীর আলম জানান, প্রতি বছরের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের নিয়ে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছরও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে চতুর্থ বারের মতো এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবক ও বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন।অত্যন্ত মনোরম পরিবেশে শিক্ষার্থীরা সুন্দরভাবে তাদের পরীক্ষা সম্পন্ন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন ফারিহা একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য বিপ্রেশ রায় বাপ্পী, সুনামগঞ্জ ইউনিটি’র সভাপতি মো.বুরহান উদ্দিন, সহকারী শিক্ষক দেবাশীষ তালুকদার শুভ্র, সহকারী শিক্ষক জাহানারা বেগম।
Helpline - +88 01719305766