জগন্নাথপুরে ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রকাশিত:Saturday, 09 Nov 2024 07:11

জগন্নাথপুরে ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Manual7 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি:-  সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল আহমদকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual8 Ad Code

আজ শুক্রবার ( ৮ নভেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে পৌরসভার কেশবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগের ওই নেতা জগন্নাথপুর পৌরসভার কেশবপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ  বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার শিক্ষার্থীদের উপর হামলা মামলায় জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়। পরে শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামী করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে জগন্নাথপুর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের ১৫ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ