তাহিরপুর সীমান্তে চোরাকারবারি আটক

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৭ নভে ২০২৪ ০২:১১

তাহিরপুর সীমান্তে চোরাকারবারি আটক

Manual7 Ad Code

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের লাকমা এলাকায় বিজিবি’র অভিযানে অবৈধ মালামাল জব্দ করা সহ এক চোরাকারবারিকে আটক করেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বালিয়াঘাটা বিওপি’র সংলগ্ন লাকমা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

Manual3 Ad Code

বিজিবি সুত্রে জানাগেছে, বালিয়াঘাটা বিওপি’র কমান্ডার নায়েক ফরহাদ মিয়ার নেতৃত্বে একটি টহলদল উপজেলার টেকেরঘাট এলাকার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের সাজিনুর মিয়ার ছেলে মো. ফজলু শাহ (৩৪) কে আটক করেছে বিজিবি। এসময় তার সাথে থাকা ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন, একাধিক সিম কার্ড, একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল একে. এম. জাকারিয়া কাদির নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ