জগন্নাথপুরে সোহান হত্যা মামলার এক আসামি গ্রেফতার

প্রকাশিত:বুধবার, ০৬ নভে ২০২৪ ০৮:১১

জগন্নাথপুরে সোহান হত্যা মামলার এক আসামি গ্রেফতার

Manual4 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী সোহান হত্যা মামলার অন্যতম আসামি হাবিবুরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Manual3 Ad Code

মঙ্গলবার রাতে থানার এস আই মো. সাকিব হোসেন একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী হবীগঞ্জ জেলার নবীগঞ্জ থানার লতিবপুর গ্রামের লিলফর মিয়া ছেলে হাবিবুর রহমান (২২) কে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ২৮ অক্টোবর সন্ধ্যা ৮টার দিকে জগন্নাথপুরে উপজেলার ইনাতগঞ্জ পূর্ব বাজার নামক স্থানে কতিপয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ী একতাবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে এলাকাবাসী আহত সোহানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ জানান, পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী সোহান হত্যা মামলার অন্যতম আসামি হাবিবুরকে গ্রেফতার করেছে আমাদের থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে বুধবার সুনামগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ