১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২৮ অক্টো ২০২৪ ০৮:১০
জগন্নাথপুর প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২৫ নং কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের বিরুদ্ধে এলাকার কতিপয় মহল কর্তৃক মানহানিকর অপপ্রচারে লিপ্ত রয়েছে এবং প্রধান শিক্ষককের বিরুদ্ধে একটি আবেদন বাতিল চেয়ে কেশবপুর গ্রামবাসীর পক্ষ থেকে সোমবার ( ২৮ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার বারবার গণস্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেন। এতে উল্লেখ করা হয়, গত ১৬ সেপ্টেম্বর সরকারি আদেশে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোশাররফ হোসেন তার সহকারি শিক্ষকদের উপস্থিতে পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করেন। মিলাদুন নবী পালন অনুষ্ঠানে অত্র স্কুলের সহকারী শিক্ষিকা হেপি রানী দে প্রধান শিক্ষককের পাশে বসে উদযাপন করায় কিছু মানুষ ক্ষিপ্ত হন, এতেই এলাকার কতিপয় কিছু মানুষ প্রতিহিংসা পরায়ন হয়ে একজন সৎ নিষ্ঠাবান প্রধান শিক্ষককের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে মানহানিকর অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন একজন ভালো মানুষ, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সহিত স্কুলে দায়িত্ব পালন করছেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে এবং মিথ্যা তথ্য সম্বলিত একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে পোস্ট করায় শিক্ষকের মানহানি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। কেশবপুর গ্রামবাসীর পক্ষ থেকে প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগ প্রত্যাহার ও যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হয়।
কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, যারা করেছে তারা মদ সেবন কারী নেশাগ্রস্ত লোক।
কেশবপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী বলেন একজন সৎ শিক্ষক, উনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সে বানোয়াট। আমরা আজ ৪৮৭ জন স্বাক্ষরিত লিখিত অভিযোগ নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসা কে দিয়েছি।
ছাএের অভিভাবক সেলিনা বেগম বলেন মোশারফ স্যার ভালো এবং সৎ শিক্ষক সাংস্কৃতিক মনা লোক, উনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সঠিক নয় মিথ্যা।
কেশবপুর গ্রামের বাসিন্দা লায়েক আলী বলেন, মোশারফ স্যারের বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন, তারা নেশাগ্রস্ত লোক, ও খারাপ প্রকৃতির লোক ওরা কারো ভালো দেখতে পারে না। আজ আমরা সব স্যারের পক্ষে ৪০০ জন মানুষের স্বাক্ষরিত মিথ্যা অভিযোগ বাতিলের দাবিতে লিখিত দেই।
জগন্নাথপুর সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে পক্ষে ৪০০ জন স্বাক্ষরিত কাগজ পেয়েছি।
Helpline - +88 01719305766