সুনামগঞ্জ জেলা কমিটির স্বজনপ্রীতির প্রতিবাদে গন ও ছাত্র অধিকার পরিষদে পদত্যাগের হিড়িক!

প্রকাশিত:সোমবার, ২৮ অক্টো ২০২৪ ০২:১০

সুনামগঞ্জ জেলা কমিটির স্বজনপ্রীতির প্রতিবাদে গন ও ছাত্র অধিকার পরিষদে পদত্যাগের হিড়িক!

Manual5 Ad Code

দিরাই প্রতিনিধি।।  দিরাই উপজেলার ছাত্র অধিকার পরিষদে প্রথমবারের মতো অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে অব্যাহতি নিলেন ছাত্র অধিকার পরিষদের ৪ নেতা।

সুনামগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এর বিভিন্ন অনিয়ম, হটকারি সিদ্ধান্ত, পকেট কমিটি ও আহব্বায়ক কমিটি না দিয়ে সরাসরি পূর্নাঙ্গ কমিটি দিয়ে ঘোষণা দিয়ে জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিনহাজ তালুদারের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগসহ নানা ধরণের অনিয়মের বিরুদ্ধে সরব হচ্ছে বিভিন্ন কমিটির নেতারা।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

এর ধারাবাহিকতায় পদ ত্যাগ করলেন ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সহ ৪ নেতা।

Manual7 Ad Code

জানাযায় সুনামগঞ্জ জেলা গন অধিকার পরিষদের একক আধিপত্য, স্বজনপ্রীতি ও পকেট কমিটির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন দিরাই উপজেলা গন অধিকার পরিষদের নেত্রীবৃন্দ।দিরাই উপজেলার আহব্বায়ক কমিটিতে কেন্দ্রীয় কমিটি নামধারী শাব্বির আহমেদ খোকনের ইচ্ছাতেই চলছে জেলা কমিটি। শাব্বির যারে ইচ্ছে দলে আনছে,আবার যারে ইচ্ছে বহিস্কৃত করছে,এনিয়ে মতবিরোধ দেখা দিলে দিরাই উপজেলা গন অধিকার পরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন অনেক নেতা।নাম না প্রকাশ করার শর্তে উপজেলার গন অধিকার পরিষদের এক নেতা বলেন,আমরা রাজনীতি করতে আসছি,ভিপি নুর ভাইকে দেখে,কারও পকেট কমিটি হতে নয়,শুনলাম শাব্বির নাকি গন অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা।

Manual1 Ad Code

 

তার সিদ্ধান্তই সব।নিজের ইচ্ছায় দলের জন্য কাজ করতে পারিনা,এমন কি দলিয় কোনো মিটিং করে সিদ্ধান্ত নিতে পারিনা,শাব্বির গংদের জিজ্ঞাসা না করে।,যে দলে স্বাধীনতা নাই,যে দলে বাক স্বাধীনতা নাই সেই দলে রাজনীতি করে কি হবে।তাই বাধ্য হয়ে অব্যাহতি নিব আমরা, আমরা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এর কাছে আহব্বান করবো শাব্বির মুক্ত দিরাই উপজেলা চাই।

এই একি কারনে দিরাই ছাত্র অধিকার পরিষদ থেকে ৪জন অব্যাহতি নিয়েছে।ছাত্র অধিকার পরিষদের পর এবার অব্যাহতি নিতে যাচ্ছেন গন অধিকার পরিষদের ৫ নেতা।

এ সংক্রান্ত আরও সংবাদ