দিরাই’য়ে শহীদ চৌধুরী স্মরণে দোয়া মাহফিল

প্রকাশিত:রবিবার, ২৭ অক্টো ২০২৪ ০৭:১০

দিরাই’য়ে শহীদ চৌধুরী স্মরণে দোয়া মাহফিল

Manual7 Ad Code

দিরাই প্রতিনিধি:: মুক্তিযোদ্ধের সংগঠক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, দিরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আব্দুস শহীদ চৌধুরীর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

রোববার দুপুরে দিরাই পৌরশহরের আরামবাগ আবাসিক এলাকায় আব্দুস শহীদ চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ জেপি, জেলা বিএনপির উপদেষ্টা, সুনামগঞ্জ -২ (দিরাই -শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ মুসাহিদ তালুকদার, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সুহেল আহমদ, সদস্য হুমায়ুন কবির তালুকদার, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সহসভাপতি সোয়েব হাসান, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রশান্ত সাগর দাস, সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ রাজী, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, নুরুল হক তালুকদার সহ বিএনপি, যুবদল,ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ