তারেক রাহমান অচিরেই এই স্বাধীন দেশে আসবেন : কয়ছর এম আহমেদ

প্রকাশিত:মঙ্গলবার, ২২ অক্টো ২০২৪ ০৭:১০

তারেক রাহমান অচিরেই এই স্বাধীন দেশে আসবেন : কয়ছর এম আহমেদ

Manual1 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  আমার মা কে কাছে নিয়ে দেখতে পারলেও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে জালিম স্বৈরাচারী আওয়ামিলীগ সরকার বন্দি করে রাখার কারণে দেশনায়ক তারেক রাহমান তাঁর মমতাময়ী মা’কে দেখতে পারেননি। অচিরেই দেশনায়ক তারেক রাহমান এই নতুন স্বাধীন বাংলাদেশে ফিরে আসবেন। যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা কয়ছর এম আহমদ কে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সরকারের গুম হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক সিলেটের কৃতিসন্তান এম ইলিয়াস আলী সহ স্বৈরাচারী শেখ হাসিনার সময়ে গুম হওয়া সকল নেতাকর্মী সন্ধানের দাবী জানান।

Manual5 Ad Code

কয়ছর এম আহমেদ স্বদেশে আগমন উপলক্ষে তাঁর জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গণসংবর্ধনা দেওয়া হয়। উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পৌর পয়েন্টে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ৪টায় গণসংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

Manual8 Ad Code

উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল সহকারে সংবর্ধনা অনুষ্ঠানে এসে যোগ দেন।

Manual5 Ad Code

গণসংবর্ধনায় আগত সংবর্ধিত অতিথিদের বসার জন্য ১৬০ আসনের একটি বৃহৎ মঞ্চ তৈরি করা হয়। দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শতাধিক গাড়িবহর নিয়ে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধিত অতিথিবৃন্দ সহ বিএনপি কেন্দ্রীয় ও সিলেট বিভাগের নেতৃবৃন্দ জগন্নাথপুরে এসে পৌঁছালে কয়ছর এম আহমেদকে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ করেন। জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত এম এ মুকিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, যুক্তরাজ্য বিএনপি নেতা সোহেল আহমদ, সুনামগঞ্জ জেলা আইনজিবি ফোরামের সভাপতি এডভোকেট মাসুক আলম, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মুজিবুর রহমান,যুক্তরাজ্য বিএনপি সহ সভাপতি তাজুল ইসলাম,/ যুক্তরাজ্যে বিএনপির সহ-সভাপতি সুজাতুর রেজা, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন।

Manual7 Ad Code

সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহীন ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ সহ সিলেট মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক, যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ রাজনৈতিক মামলা সহ নিরাপত্তাহীনতার কারণে গত ১ যুগ ধরে যুক্তরাজ্য থেকে মাতৃভূমিতে আসতে পারেন নি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তিনি দেশে এসেছেন। কয়ছর এম আহমেদ গত ১৬ অক্টোবর ৭৭ নেতাকর্মীকে সফরসঙ্গী করে যুক্তরাজ্য থেকে সৌদিআরবে গিয়ে পবিত্র ওমরা পালন করেন এবং ২০ অক্টোবর(রোববার) পবিত্র ওমরা পালন শেষে রবিবার ভোরে এসে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। একই এসময়ে যুক্তরাজ্য থেকে আসা আরও ৩৮ নেতাকর্মী তাদের সঙ্গে এসে যোগ দেন। ২১ অক্টোবর সোমবার দুপুরে কয়ছর আহমদের নেতৃত্বে সফরসঙ্গী নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে বিএনপির দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

২২ অক্টোবর(মঙ্গলবার) কয়ছর এম আহমেদ তাঁর সফরসঙ্গী যুক্তরাজ্য বিএনপির শতাধিক নেতাকর্মী নিয়ে তাঁর জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আসলে গণসংবর্ধনা প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ