ছাতকে আওয়ামী নেতা খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাতক : সেবা থেকে বঞ্চিত ইউনিয়নের সাধারণ জনগণ

প্রকাশিত:শুক্রবার, ১৮ অক্টো ২০২৪ ১২:১০

ছাতকে আওয়ামী নেতা খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাতক : সেবা থেকে বঞ্চিত ইউনিয়নের সাধারণ জনগণ

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক পলাতক। তিনি বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনে সিলেটের হযরত শাহপরান (রঃ) থানায় জি আর ১৪/২১১ নং ২৮ আগষ্ট ২০২৪ মামলার আসামি হওয়ায় পলাতক রয়েছেন।

এতে নাগরিকরা সেবা পাচ্ছেন না।সেবা বঞ্চিত নাগরিকগণ প্রতিদিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে উপস্থিত না পেয়ে ফেরত যাওয়ায় অনেকেই ভোগান্তিতে পড়েছেন। জনদুর্ভোগের কথা বিবেচনা করে ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিবুর রহমান তালুকদার জাহাঙ্গীর প্যানেল চেয়ারম্যান -১ কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করতে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদন করা হয়।

আবেদনে বলাহয়েছে নাগরিকদের জন্ম, মৃত্যুর সনদ, নাগরিক সনদ, নাম সংশোধন সহ নানা সেবা গ্রহিতা দের ফাইলে সাক্ষর না দিতে পারায় অনেকেরই গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে।

Manual6 Ad Code

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না জানান একটি লিখিত আবেদন পেয়েছি বিষয়টি আমার দৃষ্টি গোচর হয়েছে। শীঘ্রই ব্যবস্থা গ্রহন করে জনগণের দুর্ভোগ লাগব করা হবে।

Manual5 Ad Code

চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সেলফোনে কল দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃহস্পতিবার ১৭ অক্টোবর ও তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত ছিলেন না।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ