জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৭৪৮ লিটার মদ উদ্ধার: গ্রেফতার ২

প্রকাশিত:মঙ্গলবার, ১৫ অক্টো ২০২৪ ০৮:১০

জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৭৪৮ লিটার মদ উদ্ধার: গ্রেফতার ২

Manual4 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৭৪৮ লিটার অবৈধ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর সেনবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদ এর নেতৃত্বে একদল সেনাবাহিনীর রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারের পাশে রানীনগর গ্রামে পরিচালিত একটি দেশীয় মদের দোকানে অভিযান পরিচালনা করে ২৫টি লিল বরংগের ডামে রক্ষিত ৭৪০ লিটার মদ ও বিভিন্ন বোতলে রক্ষিত ৮লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

এ সময় মদের দোকান পরিচালনায় থাকা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিণ ভাড়াউড়া গ্রামের মৃত নিরঞ্জন বিশ্বাসের ছেলে নির্মল বিশ্বাস ও মিলন বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে মেজর / ক্যাপ্টেন জগন্নাথপুর ক্যাম্প কমান্ডার শোয়েব বিন আহমেদ বলেন আমরা রানীগঞ্জ ইউনিয়নের রানীনগরে অভিযান চালিয়ে দেশীয় মদ উদ্ধার করি,,তাদের সরকার অনুমদিত লাইসেন্স রানীগঞ্জ বাজারে, বর্তমানে রানীনগর এলাকায় দোকান রয়েছে। থানায় হস্তান্তর করি।

Manual8 Ad Code

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, সেনাবাহিনীর অভিযানে ৭৪৮ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আটককৃতদের আগামী কাল কোর্টে প্রেরণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ