দোয়ারাবাজারে টাস্কফোর্স অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় আপেল জব্দ

প্রকাশিত:সোমবার, ১৪ অক্টো ২০২৪ ০৮:১০

দোয়ারাবাজারে টাস্কফোর্স অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় আপেল জব্দ

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় টাস্কফোর্স অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় আপেল জব্দ করেছে।

Manual7 Ad Code

সোমবার(১৪ অক্টোবর)দুপুরে সহকারী কমশিনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ইয়াসির আরাফাত এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে ৯হাজার ৮শত কেজি কেজি আপেল জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলাবাজারে পরিত্যাক্ত দোকানে সিভিল প্রশাসনের সাথে বিজিবি ও পুলিশের সমন্বয় পূর্বক টাস্কফোর্স অভিযানে ৯হাজার ৮শত কেজি কেজি আপেল জন্দ করা হয়। যার আনুমানিক মুল্য ২৪লাখ ৫০ হাজার টাকা।

Manual1 Ad Code

এব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন,টাস্কফোর্স অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ ভারতীয় আপেল জব্ধ করা হয়েছে। উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ