১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১৩ অক্টো ২০২৪ ০৭:১০
সুরমাভিউ:- ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইমরান হোসেন শামীম (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে ইউনিয়নের ধারণ গ্রামের ওয়াব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান।
জানা যায়, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় ৯৯জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
Helpline - +88 01719305766