জগন্নাথপুরের পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক গ্রেপ্তার

প্রকাশিত:সোমবার, ০৭ অক্টো ২০২৪ ০৬:১০

জগন্নাথপুরের পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক গ্রেপ্তার

Manual5 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি:-  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

যুবলীগের ওই নেতা উপজেলার পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামের গয়াছ মিয়ার ছেলে।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় জড়িত থাকার সন্দেহে রোববার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামী করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে জগন্নাথপুরের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ